Skip to main content

Posts

Showing posts from August, 2020

Featured Post

রবিবর্ণ | সমাজের বর্ণ | স্বরবর্ণ সাহিত্য পত্রিকা-২০২১

সমাজের বর্ণ স্বরবর্ণ সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত ~ Welcome to Sworobarna Literary Magazine |                         এই বছরের নতুন নিবেদন -- সমাজের বর্ণ | অণুগল্পে সমাজের নানান রং এর মেলা | রবিবর্ণ | স্বরবর্ণ সাহিত্য পত্রিকা - ২০২১     🙏 ধন্যবাদ ~ Thank You 🙏 মা দেবীকা মিস্ত্রী সঞ্জীবনী প্রথম যেদিন মিমিকে দেখেছিল, বাঁচিয়েছিল একটি বড়োসড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে। কোলে তুলে নিয়েছিল ছোট্ট মিমিকে।সেদিন মিমিও সঞ্জীবনীর বুকে মাথা রেখে, বেঁহুশ হয়ে "মা" বলে ডেকেছিল। সঞ্জীবনীর মধ্যে জেগে উঠেছিল মা-এর একটি রূপ। সেই ঘটনার পর, বহুবার সঞ্জীবনী মিমির সাথে দেখা করার চেষ্টা করে। কিন্তু, তাকে মিমির কাছে যেতে দেওয়া হয়নি। মিমিও অনেকবার সঞ্জীবনীর কাছে আসার ব‍্যর্থ চেষ্টা করেছিল। ঠিকই তো, সঞ্জীবনীকে ছোট্ট মিমির কাছে কেন আসতে দেবে এই সুস্থ সমাজ। সে যে, নপুংসক, হিজড়া, ছক্কা। কারোর কারোর চোখে ...

এক কিলো মানুষ (ব্যাঙ্গ গল্প) - অনিরুদ্ধ ঘোষ

এক কিলো মানুষ অনিরুদ্ধ ঘোষ আজ পয়ষট্টি দিন হল কুলীণ পাড়ায় কোনো মানুষ নেই। পরশু সকালে ছত্রিশ হাজার টাকার মানুষ বিক্রি হয়েছে। আমাকে পবিত্রর বাবা বলে গেলেন না কি লেখক দের দাম কমে গেছে। তাই বেশি করে বিক্রি হচ্ছে। বললেন যে গতমাসে এক ব্যাক্তি বিয়াল্লিশশ টাকার ছয় কেজি আর্টিস্ট মানুষের মাংশ কিনে নিয়ে গেছে। ওদিকে এখন সকাল বেলায় চাঁদ ওঠে। আর রাতে খুব ছোটো একটা সূর্য দেখা যায় তবে ওর আলো আর নেই। শুনছি নাকি এরপর অফিস মালিক গুলো কাঁটা হবে। ওদের দাম সরকার ঠিক করে রেখেছে ছয়শ টাকা করে কেজি। আসল ঘটনাটা হল বিগত দুই বছর আগে কে যেন একটা আমাদের পৃথিবীতে এলো ঠিক মানুষের মতন দেখতে। কোনো অমিল নেই। কেবল চেহারাটায় যা অমিল। উচ্চতা প্রায় পচিশ ফুট আর প্রস্থ বলতে গেলে তিন ফুটের কাছাকাছি। ওরা এক মিটার কে এক সেন্টিমিটার ধরে। এসে বলল যে তিনি এবার সবার ওপর নিয়ন্ত্রন করবেন। মানে বলতে গেলে তিনিই নতুন ঈশ্বর তিনিই সরকার। না! মানুষদের ঈশ্বর নয় তিনি বানুষ দের ঈশ্বর। আরো বললেন যে তিনি মানুষের মাংশ রক্ত শুদ্ধ খান। আমরা যেমনটা পাঠা বলি দি কালি মাতার আরাধনায় ঠিক তেমন। এরপর ধীরে ধীরে একের পর এক বান ছুড়তে ছুড়তে চলে এলো ...